৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শরীয়াহ বাস্তবায়নে ইসলামী জ্ঞানের পুনর্জাগরণ জরুরি: মাওলানা আখুন্দজাদা

ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরীয়াহ বাস্তবায়ন ও সমাজ সংস্কার কেবল ইসলামী জ্ঞান-বিজ্ঞানের পুনর্জাগরণ ও শক্তিশালীকরণের মাধ্যমেই সম্ভব।

ইমারাতে ইসলামিয়ার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জিহাদি ধর্মীয় মাদরাসার প্রশাসক, শিক্ষক, ধর্মীয় প্রকাশনা পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এতিমখানার প্রশাসক ও কয়েকজন আলেমের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মাওলানা আখুন্দজাদা আলেমদেরকে নবীদের উত্তরসূরি উল্লেখ করে বলেন, দ্বীন সংরক্ষণ, সমাজকে পথ দেখানো এবং জনসচেতনতা বৃদ্ধির দায়িত্ব আলেমদের ওপর ন্যস্ত।

তিনি শিক্ষা, দাওয়াত, ওয়াজ-নসিহত ও ধর্মীয় প্রচার-প্রসারের মাধ্যমে মানুষকে শিক্ষিত করা এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে আলেমদের আরও বড় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি কর্মকর্তা ও শিক্ষকদের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাস শক্তিশালী করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে অধ্যয়ন ও জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।

ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি অবহেলার বিষয়ে সতর্ক করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সূত্র: আরিয়ানান নিউজ

Home R3