৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনা ইঙ্গিত করে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এ বিষয়ে তিনি সব জানেন। মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দেশের স্বার্থে তাই তিনি মুখ খুলছেন না।

 

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনা কর্মসূচিতে হাজির হন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

 

 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এতদিন আমি বলিনি, মুখ খুলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে বলছি। আমি এখনও নামটা বলছি না ভদ্রতা করে। কারণ বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। তাই দেশের স্বার্থে বলব না।’

 

মমতা বলেন, আজ সরকার পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না।

Home R3