১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লিসবনে “২৫ এপ্রিল সেতুর” ৬০ বছর পূর্তি উদযাপন; যা থাকছে আয়োজনে

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত ২৫ এপ্রিল সেতুর ৬০তম বার্ষিকী উপলক্ষে নানা ধরনের জনমুখী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

দেশটির অবকাঠামো সংস্থা Infraestruturas de Portugal (IP) জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশ করা হবে। এতে ইতিহাস, ঐতিহ্য ও প্রযুক্তিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান থাকবে।

সোমবার (১৮ মে) দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

কর্মসূচিতে থাকবে ডিজিটাল কনটেন্ট, প্রদর্শনী, সেতু পরিদর্শনের সুযোগ, সাংস্কৃতিক আয়োজন এবং সাধারণ মানুষের অংশগ্রহণমূলক ইভেন্ট।

সংস্থাটি বলছে, এই সেতুকে পর্তুগালের প্রকৌশল সক্ষমতা ও আধুনিক অবকাঠামোর প্রতীক হিসেবে তুলে ধরা হবে।

লিসবন ও আলমাদা শহরকে যুক্ত করা এই সেতুটি প্রতিদিন প্রায় ৩ লাখের বেশি মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এটি দেশটির গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোর একটি অংশ।

সূত্র : দ্য পর্তুগাল নিউজ