১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মঙ্গলবার (১২ মে) এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

দূতাবাস জানায়, নাবাতিয়ে, ছুর, বিনতে জেবইল, মারজায়ুন ও সাঈদা জেলার বিভিন্ন গ্রামে থাকা বাংলাদেশিদের দ্রুত নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে।

বার্তায় আরও সতর্ক করা হয়, ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে—এমন স্থান এড়িয়ে চলতে হবে। বিশেষ করে যেখানে নিয়োগকর্তা (কফিল), তাদের পরিবার বা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কেউ অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এর আগে সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

Home R3