১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ধর্মীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে থাকা মদের দোকান নিয়ে কঠোর হুঁশিয়ারি থালাপাতির

ধর্মীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে থাকা মদের দোকান নিয়ে কঠোর হুঁশিয়ারি থালাপাতির

শপথ নিয়েই কাজে নেমে পড়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ধর্মীয় স্থান, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) জারি করা নির্দেশনায় তিনি বলেন, এসব স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকা যাবে না। 

এই মদের দোকানগুলো তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক চালায়। দুই সপ্তাহের মধ্যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে।সরকারী সংবাদ

থালাপতি বিজয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ধর্মীয়স্থান, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত মদের ৭১৭টি খুচরা দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানটি পুরো রাজ্যে এমন ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালায়। যারমধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়।

নির্বাচনের আগে বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন।

এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ২৩৪টি আসনে মধ্যে ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের টিভিকে। এরপর অনেক নাটকীয়তার মধ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে জোট করে গত রোববার সরকার গঠন করেন তিনি।

সূত্র: এনডিটিভি