১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন

বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (০৮মে) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম লোহাগাড়া পদুয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মুফতী মুসা বিন ইযহার।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

আগামীকাল শনিবার (০৯মে) বাদ যোহর চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

Home R3