২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়াকফ দেওবন্দের মুহাদ্দিস আল্লামা কামার উসমানী আর নেই

ভারতের দেওবন্দ-এর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ওয়াকফ দেওবন্দ-এর বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা কামার উসমানী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

আল্লামা কামার উসমানী ছিলেন প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানী-এর ফুফাতো ভাই। এছাড়া তিনি উপমহাদেশের খ্যাতিমান আলেম মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র হিসেবে সুপরিচিত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও মিশুক স্বভাবের মানুষ। উর্দু ও ফারসি কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল, যা তাঁর ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করেছে।

বৃহস্পতিবার বাদ জোহর দারুল উলুম ওয়াকফ দেওবন্দ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার আলেম-উলামা ও তালিবুল ইলম অংশগ্রহণ করেন এবং মরহুমের জন্য দোয়া করেন।