১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার সম্ভাব্য দ্বিতীয় পর্বের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের সফর শুরু করতে চলেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত সৌদি আরব, কাতার এবং তুরস্ক প্রজাতন্ত্রে সরকারি সফরে যাবেন।

সৌদি আরব ও কাতার সফরকালে শরিফ প্রতিটি দেশের নেতাদের সঙ্গে ‌‘চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা’ করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কে থাকাকালীন শরিফ আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেবেন এবং এর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার শরিফের সঙ্গে রয়েছেন।