১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধের প্রথম দিনেই নিহত তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সকল হত্যাকাণ্ডের ‘প্রতিশোধ’ নিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তের মূল্য এবং এই যুদ্ধের আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব।’

ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে তা কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে আজ শুক্রবার ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান