৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তি চায় জমিয়ত

নিরপরাধ আলেম মুফতি আইনুল হক কাসেমীর দীর্ঘদিন কারাবন্দি থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানায়, তাকে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী।

রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দৈনিক প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনায় মুফতি আইনুল হক কাসেমীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই; তাকে এ ঘটনায় জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন নিরীহ ও সম্মানিত আলেমকে এভাবে হয়রানি করা দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বিবৃতিতে দেশের সচেতন নাগরিক, আলেম সমাজ ও মানবাধিকার সংগঠনসমূহকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।