১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্যারিসের পৌর নির্বাচনে বিজয়ী হয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি তরুণরা

প্রবাসের মাটিতে এবার এক অসাধারণ গৌরবময় ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশের তরুণরা। প্যারিসের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৫ বাংলাদেশি তরুণ। তাদের মধ্যে রয়েছেন, নাহিদুল মোহাম্মদ (৯৩ সেইন্ট ডেনিস), ফাহিম মোহাম্মদ (৯৪ ক্রেতেই), কৌশিক রাব্বানী (৯৩ সেইন্ট ডেনিস), জুবায়েদ আহমেদ (৯৪ ইভরি সুর সেইন) এবং তানিয়া তুনু (৯৫ গার্ঝ-লে-গোনেস)।

প্যারিসে থাকা বাংলা কমিউনিটির লোকজন বলছেন, নিঃসন্দেহে প্রবাসের মাটিতে এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র বাংলা কমিউনিটির জন্য এক অসাধারণ গৌরবের মুহূর্ত। এই সাফল্যের মাধ্যমে ইউরোপে বাংলাদেশী কমিউনিটিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই জয় প্রমানিত হয়, স্বপ্ন দেখলে, পরিশ্রম করলে, সততা ও নিষ্ঠা থাকলে পৃথিবীর যেকোনো প্রান্তেই নিজের জায়গা তৈরি করা সম্ভব। পর্তুগালও এর ব্যাতিক্রম নয়।

তারা বলেন, আমাদের এখন প্রচুর ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা পর্তুগালে আছে, তারা ইচ্ছে করলে আমাদের জাতীয় রাজনীতিতে সক্রিয় হতে পারে এবং পর্তুগালের জন্য ও এদেশের মানুষের জন্য কাজ করতে পারে। এটা শুধু লিসবনেই নয়, পুরো পর্তুগালেই এই সুযোগ আছে। অযথা সময় নষ্ট না করে এখনই সময় ন্যায়, উন্নয়ন ও সম্প্রীতির এক নতুন দিগন্ত তৈরি করা।

প্যারিসের এই বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগালেও। সেখানকার বাংলা কমিউনিটির লোকজন বলছেন, প্যারিসের এই বিজয়ে আমরা পর্তুগালবাসীরাও গর্বিত, প্রত্যেককে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সাফল্যে অনুপ্রাণিত হোক সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের বাংলাদেশী তরুন সমাজ। যারা আগামীর ভবিষ্যৎ।