৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল

লন্ডনে মুসলিমবিদ্বেষ ও উগ্র ডানপন্থি রাজনীতির বিরুদ্ধে হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেন থেকে শুরু হওয়া এ মিছিলের আগে অংশগ্রহণকারীরা হোয়াইট হল এলাকায় জড়ো হন।

“টুগেদার অ্যালায়েন্স”-এর ডাকে আয়োজিত এই সমাবেশে ট্রেড ইউনিয়ন, বর্ণবাদবিরোধী সংগঠন এবং মুসলিম প্রতিনিধিসহ প্রায় ৫০০ গোষ্ঠীর মানুষ অংশ নেন।

আয়োজকদের দাবি, প্রায় ৫ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন, যা ব্রিটেনের ইতিহাসে অন্যতম বৃহত্তম বহুসাংস্কৃতিক সমাবেশ। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৫০ হাজারের মতো হতে পারে।

সংগঠনটির চেয়ারম্যান কেভিন কোর্টনি বলেন, এই বিক্ষোভ মুসলিমবিদ্বেষ ও উগ্র ডানপন্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার সাহস জোগাবে।

একজন ট্রেড ইউনিয়ন কর্মী আদম মুসা বলেন, দেশে বর্ণবাদ ও ইসলামোফোবিয়া এখন মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে এবং কিছু রাজনীতিবিদ তা উসকে দিচ্ছেন।

এদিকে একই দিনে পাল্টা সমাবেশে ইসরাইলি পতাকা এবং ইরানের ১৯৭৯-পূর্ববর্তী রাজতান্ত্রিক পতাকা বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।