ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধুপূর্ণিমা কিশওয়ার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক নারী সংসদ সদস্যকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
সম্প্রতি এক পডকাস্টে আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তি জেফ্রি এপস্টেইন-এর প্রসঙ্গ টেনে স্বামী দাবি করেন, ভারতের আরও প্রভাবশালী ব্যক্তিদের কার্যকলাপ নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী কিছু নারী এমপিকে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন।
স্বামীর এই বক্তব্যকে সমর্থন করে আলোচনায় আসেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার। তিনি সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে একই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্বামী তার বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্কর-এর নাম উল্লেখ করে পরোক্ষ ইঙ্গিত দেন। পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি-এর মন্ত্রী হওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন কিশওয়ার।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এমন গুরুতর অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি স্বামী বা কিশওয়ার। এ কারণে অভিযোগগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রধানমন্ত্রীর দপ্তর বা শাসকদল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহলে আলোচনা চলছে—এটি কি ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরও গভীর কোনো ইঙ্গিত রয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রমাণ ছাড়া এ ধরনের সংবেদনশীল অভিযোগ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বিষয়টি যথাযথ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।