জাতীয় দলে প্রবাসী ফুটবলাররা খেলেছেন। এবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলেও প্রবাসীরা খেলবেন। ২৫ মার্চ মালদ্বীপ বসবে এ আসর। পরীক্ষা-নিরীক্ষার জন্য বাফুফে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
এতে নতুন আরও ছয় প্রবাসী ফুটবলারের নাম যোগ করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন-আবদুল কাদির (ইতালি), বীরশেক চাকমা (যুক্তরাষ্ট্র), ইব্রাহিম নেওয়াজ (যুক্তরাজ্য), আমির সাকি (যুক্তরাষ্ট্র), সুশ্রুত মন্ডল (কানাডা) এবং ফারজাদ আফতাব (যুক্তরাষ্ট্র)। এরা যশোরে চলমান ক্যাম্পে যোগ দেবেন।
ড্র অনুযায়ী টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে সেমিফাইনাল হবে। ফাইনাল হবে ৩ এপ্রিল।