১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

৩০ আসনে ভোট পুনর্গণনার আবেদন করেছে জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের

৩০ আসনে ভোট পুনর্গণনার আবেদন করেছে জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপি হয়েছে। রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।