১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

১৬ ফেব্রুয়ারি নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি

১৬ ফেব্রুয়ারি নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। পূর্বতন সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার কথা তিনি ব্যাখ্যা করেন।