৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে শহীদ হাদির স্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে তারা সেখানে অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।