মধ্য ইসরায়েলে ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা শার্পনেলে আহত হয়েছেন তিনজন ইসরায়েলি নাগরিক। আহতদের উদ্ধার করে সহায়তা দিচ্ছে দেশটির উদ্ধারকারী সংস্থা।
ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানায়, তারা ইরান থেকে নিক্ষেপ করা একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। পরে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ আঘাত হানলে ওই তিনজন আহত হন বলে জানানো হয়েছে।
আহতদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন। এছাড়া ২৫ বছর বয়সী আরেকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন এবং ৫৬ বছর বয়সী একজনের আঘাত তুলনামূলকভাবে হালকা বলে জানা গেছে।
ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে এবং কী পরিস্থিতিতে তারা আহত হয়েছেন সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলের একটি ‘ক্র্যাশ সাইটে’ উদ্ধারকারী বাহিনী কাজ করছে।
পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা