২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাসকদের জন্য ওলামাদের পরামর্শ অপরিহার্য : আফগান আমীরুল মু’মিনীন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, “ওলামায়ে কেরামই হলেন শরিয়তের বিষয়ে উম্মাহর প্রকৃত নেতা ও পথপ্রদর্শক। উম্মাহর সকল আমির ও শাসকের জন্য শরিয়তের হুকুম-আহকাম মেনে চলা বাধ্যতামূলক। শরিয়তের যেকোনো বিষয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে হেদায়েত বা নির্দেশনা নেওয়া এবং তাদের সাথে পরামর্শ করা শাসকদের অপরিহার্য দায়িত্ব।”

কান্দাহারে ওলামায়ে কেরামের সম্মানে আয়োজিত এই সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা আখুন্দজাদা বলেন, “দ্বীন, ইসলাম এবং শরিয়তের বিধানাবলী একমাত্র ওলামায়ে কেরামের মাধ্যমেই সংরক্ষিত থাকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রতিটি যুগেই দ্বীন ও ইসলামকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র হয়েছে এবং শরিয়তের বিধি-বিধানকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার সেই পুরোনো ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। কিন্তু ওলামায়ে কেরামই শরিয়তের বিধি-বিধানের বিকৃতি রোধ করেছেন এবং দ্বীনের আসল রূপ পরিবর্তন হতে দেননি।”