শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে। সংশোধিত তালিকা অনুযায়ী, পুরো রমজান মাস সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। নতুন তালিকা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে স্কুলে ক্লাস বন্ধ হচ্ছে এবং ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সংশোধিত বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে জানায়, রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ক্লাস বন্ধ হচ্ছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
এ বিষয়ে আগে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেয়। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের আজ প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী পুরো রমজানেই স্কুল বন্ধ থাকছে।