মার্কিন সাম্রাজ্যবাদ মানবজাতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ক্লেমেন্স গোতে।
ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরান ও কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতির সমালোচনা করেন।
পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে তার কাজ শেষ হলে তিনি কিউবার বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন।
ফরাসি এই আইনপ্রণেতা গাজা, লেবানন, ভেনেজুয়েলা, ইয়েমেন ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করে বলেন, এসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হলেও পশ্চিমা নেতারা নীরব থেকেছেন বা সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, তারা বিরোধী ফ্রন্টে রয়েছেন এবং যেসব জাতির ওপর বোমা হামলা চালানো হয়েছে, তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন। একই সঙ্গে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধে জড়িতদের প্রশংসাও করেন তিনি।
সূত্র: পার্সটুডে।