৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুল করে নিজ দেশেই বোমা ফেলেছে ইসরাইলি হেলিকপ্টার

য়েল প্রতিরক্ষা বাহিনী ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরাইলের একটি খোলা এলাকায় বোমা ফেলেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে বলা হয়, রাতের বেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠায় এবং বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, এটি একটি “ভুলের কারণে” ঘটেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।