ডাইনি অপবাদ দিয়ে এক নারী এবং তার ১০ মাস বয়সী ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ অভিযোগে পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩২ বছর বয়সী নিহত ওই নারীর স্বামীও গুরুতরভাবে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, তারা অন্য জড়িত ব্যক্তিদেরও খুঁজছে।
অভিযুক্তরা হেফাজতে রয়েছে এবং এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর মতে, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে জাদুবিদ্যার সন্দেহে ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।