পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাসেল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শহীদ আহমদ (প্রিন্স)। সেই সাথে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব হাফিজ আল আসাদ।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা একসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েছেন।
কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই নতুন নেতৃত্বের তত্ত্বাবধানে প্রেসক্লাবের কার্যক্রম সম্প্রসারিত হবে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সংযোগ আরও মজবুত হবে।
এছাড়াও বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রেসক্লাবকে গতিশীল ও প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পর্তুগাল প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এবং যারা বিভিন্নভাবে প্রেসক্লাবের কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি ভবিষ্যতে নতুন সাফল্যের দিক প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।