নির্বাচন অনেক সুন্দর হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন অনেক সুন্দর হয়েছে। সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে মানুষের যে আগ্রহ-উচ্ছ্বাস, সেটা দেখেছি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে মানুষ আনন্দের উৎসব পেয়েছে। এবার ভোট এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি।
তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে, ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছি।