২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ছাড়া জুলাই শহীদের তালিকা তৈরি করা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থকদের অনেকেই যারা অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের তালিকা তৈরি করা এবং এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা কিংবা বৈষম্য না করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।