২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জুলাই যোদ্ধা’দের দায়মুক্তি গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে বৈঠকে যোগ দেওয়ার আগে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র জ্যেষ্ঠ নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে তাদের দল অগ্রাধিকার দেবে।

তবে কোনো অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা জনস্বার্থবিরোধী হলে সে বিষয়ে দলটি জোরালো মতামত দেবে বলেও উল্লেখ করেন তিনি।