১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদুল ফিতর শুক্রবার

সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (১৯ মার্চ) বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ধর্মীয় বিধান অনুযায়ী, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি।

চাঁদ দেখা সাপেক্ষেই প্রতি বছর ঈদের তারিখ নির্ধারণ করা হয়।