১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যান।

এর আগে সাক্ষাৎ করতে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তারেক রহমান।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।