আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলের একটি হোটেলে সোমবার (১৯ জানুয়ারি) একটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। আফগান সরকার এবং নগর পুলিশের বরাতে জানা গেছে, বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, চতুর্থ জেলা শাহর-ই-নও এলাকার গুলফারোশি স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, বিস্ফোরণে আহত ও নিহত উভয়ই রয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
শাহর-ই-নও এলাকা বিদেশীদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং কাবুলের নিরাপদতম এলাকায় অন্তর্ভুক্ত। স্থানীয় নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন।