ইরান দাবি করেছে, তারা এ-১০ থানডারবোল্ট-টু যুদ্ধবিমানটি হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় ভূপাতিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই জলপথের দক্ষিণাংশ ও আশপাশের পানিসীমায় বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে এই দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।
এ-১০ থানডারবোল্ট-টু হলো যুক্তরাষ্ট্রের একটি স্থল-আক্রমণ বিমান, যা মূলত কাছ থেকে আকাশ সহায়তা দেওয়ার জন্য তৈরি—বিশেষ করে সাঁজোয়া যান ও স্থলবাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য।
এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা