১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

খ্যাতি আর বস্তুগত মোহের ঝলমলে দুনিয়া ছেড়ে এক তরুণ হৃদয় খুঁজে নিল চিরস্থায়ী সত্যের পথ। আত্মার শান্তি ও সত্যের অনুসন্ধানে আলোর দিশা হয়ে উঠল ইসলাম। পবিত্র ইসলাম গ্রহণ করলেন ২৭ বছর বয়সী বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে “আখিল” রাখেন তিনি।

কনটেন্ট ক্রিয়েটর প্লেকবয়ম্যাক্সের সাথে একটি লাইভ চলাকালীন তিনি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন থেকে তিনি ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে সেন্ট্রাল সি তার ধর্মীয় বিশ্বাস নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলেননি।

নিজের সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সবকিছু এতো দ্রুত ঘটছে যে মাঝে মাঝে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আমি এতোদিন ধরে এতো দ্রুত দৌড়াচ্ছি যে এসব নিয়ে ভাবার সময়টুকুও পাইনি।

পেশাদার জীবনের এই ব্যস্ততার মাঝে তার এই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক পরিবর্তন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে তার অনুসারীরা তাকে শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকে তার এই সিদ্ধান্তকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন