৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানকে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল

ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন শনিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ফ্রান্স ইসরাইলকে আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে আইরন ডোম সংশ্লিষ্ট উপাদানও রয়েছে। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্য ব্যবহৃত হবে এবং এর একটি অংশ ফ্রান্সের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হতে পারে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ফ্রান্সের এ অবস্থানের প্রতিক্রিয়ায় দেশটিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরাইলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

সূত্র: প্রেসটিভি