ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রতিষ্ঠার পর সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য সমতার ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়েছে। সকলকেই সেটা মানতে হবে। আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য।
হেরাতে শিয়া সম্প্রদায়ের কয়েকজন নেতা ও ব্যবসায়ীর সাথে বৈঠক শেষে হেরাতের গভর্নর শেখ মাওলানা ইসলাম এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বৈঠকে বৈঠকে শিয়া নেতারা বলেন, ইসলামিক আমিরাতের শাসন শুরু হওয়ার পর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে এবং বিনিয়োগের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে।
গভর্নর ইসলাম জার বলেন, সাধারণ মানুষের জন্য সমানভাবে সেবা নিশ্চিত করা স্থানীয় প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় ইসলামিক আমিরাতের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য; এর আগে কাবুলে অনুষ্ঠিত এক বৈঠকে শিয়া নেতারা ইসলামি শাসনব্যবস্থা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিলেন।