৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

আগামী বুধবার ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন; গুরুত্ব পাবে যেসব বিষয়

আগামী বুধবার ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন; গুরুত্ব পাবে যেসব বিষয়

আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীমের সভাপতিত্বে  দলের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবীর প্রতি সন্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরীয়াহ প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে “জনপ্রত্যাশার বাংলাদেশ” শব্দ বন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরীয়ার প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে। 

আর্থিকখাতে শৃঙ্খলা আনয়ন, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানী নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও সন্মানভিত্তিক বৈদেশিক নীতি ইশতেহারে গুরুত্ব পাবে।

ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত থাকবে।