দেশের ৬৮টি কারাগারে থাকা প্রায় ৭০ হাজার কয়েদি ও হাজতির নৈতিক উন্নয়ন ও মানসিক পরিবর্তনের লক্ষ্যে ধর্মীয় ও নৈতিকতাভিত্তিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
জানা যায়, কয়েদিদের অপরাধ থেকে দূরে রাখতে ওয়ার্ডে ওয়ার্ডে নামাজের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি এবং ধর্মীয় অনুশীলন সহজ করতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অংশ হিসেবে ১৩ হাজার কপি ধর্মীয় ও নৈতিকতাভিত্তিক বই, জায়নামাজ ও অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) এসব সামগ্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর হাতে হস্তান্তর করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি এবং স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার দুই একান্ত সচিব।