জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমিধসের কারণে বিশ্বের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ শহর মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও পরিবেশ সংস্থা। এর মধ্যে রয়েছে ইতালির ঐতিহাসিক শহর ভেনিস, যা প্রতি বছর প্রায় ২ মিলিমিটার করে দেবে যাচ্ছে এবং উচ্চ জোয়ারের কারণে বারবার ভয়াবহ বন্যার শিকার হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভেনিসে থাকা বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়তে থাকলে ভবিষ্যতে শহরটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
ঝুঁকির তালিকায় আরও রয়েছে মালে, ব্যাংকক, হো চি মিন সিটি, নিউ অরলিন্স, আমস্টারডামসহ বিশ্বের বহু উপকূলীয় ও নিম্নাঞ্চলীয় শহর।
খুলনা, বাংলাদেশ
খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহরগুলোর একটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৯ মিটার (২৯ ফুট) উঁচুতে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে শহরটি ক্রমেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালের ভয়াবহ বন্যা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মতো খুলনাও চরম বন্যা ও জলাবদ্ধতার হুমকিতে রয়েছে।