সেই ভয়ের ফাঁদেই যেন সর্বনাশ ব্রাজিলের! ইতিহাস পাল্টানো হলো না। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আজ হেরে চোখের জলে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্লিং হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল নরওয়ে। ম্যাচে তারা জিতেছে ২-১ গোলে।
একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন নেইমার। কিন্তু ততক্ষণে আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না তাদের। এনিয়ে পাঁচবারের মোকাবেলায় নরওয়ের সঙ্গে বিশ্বকাপে আর জয় দেখা হলো না লাতিন আমেরিকার এই দেশটির।