২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে যৌন হয়রানির শিকার ৬ বছরের শিশু; হিন্দু ‘পণ্ডিত’ গ্রেফতার

ভারতে যৌন হয়রানির শিকার হয়েছে ৬ বছরের একটি মেয়ে শিশু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হরিদ্বারের শ্যামপুর কাংরি এলাকায় ৬ বছরের একটি মেয়ে শিশুর সাথে যৌনতা পূর্ণ অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ অভিযোগ পাওয়ার ঘন্টা খানেকের মধ্যে অভিযুক্ত হিন্দু বাবা শিব কুমারকে গ্রেফতার করেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, ভুক্তভোগী শিশুটির বাবা শ্যামপুর থানায় ‘পণ্ডিত বাবা’ শিব কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাখিল করেছিলেন। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে দ্রুত পদক্ষেপ নেয় এবং তিরছা পুল এলাকা থেকে অভিযুক্তকে আটক করে।

সিনিয়র পুলিশ সুপার নবনীত সিং জানান, দ্রুত পদক্ষেপ নিতে গত ২৩ এপ্রিল অভিযোগ পাওয়ার সাথে সাথে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। প্রযুক্তিগত তথ্য ও সমন্বিত প্রচেষ্টায় ঘন্টা খানেকের মধ্যেই পুলিশ শিব কুমারকে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও জানানো হয় যে, বাবা শিব কুমারের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে শীগ্রই আদালতে হাজির করা হবে। কর্তৃপক্ষ নারী ও শিশু সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্সের ওপর জোর দিচ্ছে। এধরনের যেকোনো মামলায় সামনেও কঠোর ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সকলকে আশ্বস্ত করছে।

Home R3