৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুঁসে উঠছে ইরাকের ভেতর থাকা ইরানের মিত্ররাও

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তাদের হামলা বন্ধ হবে না। ইরাকের ভেতরে ও বাইরে এসব অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর শাফাক নিউজের।

রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই দিনে ইরাক সরকারের শীর্ষ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতির মুখে পড়তে পারে।

যদিও গোপন বৈঠকে সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, এখন হামলা বন্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। তাদের ভাষ্য, ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সে পরিস্থিতিতে চাপ বাড়াতে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।