৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিবছর ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার প্রতিবছর ৫ লাখ পরিবারকে জাকাত বিতরণের পরিকল্পনা করছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করা হবে। প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জাকাত বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি আরও জানান, জাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করার ভাবনা রয়েছে।

সরকারপ্রধান মন্তব্য করেন, পরিকল্পিতভাবে জাকাত বিতরণ করলে দারিদ্র্য দূর করা সম্ভব। এছাড়া তিনি ব্যবসায়ীদেরও সতর্ক করে বলেন, রমজান মাসে কেউ অসাধু পন্থা অবলম্বন না করে সাধারণ মানুষকে কষ্ট দেবে না।

অনুষ্ঠানে তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খরচ সংকোচনের লক্ষ্যেই এ বছর এটি বড় পরিসরে আয়োজন করা শেষ ইফতার।

ইফতার মাহফিলে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।