৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশ্যে দেখা গেল আত্মগোপনে থাকা শামীম ওসমানকে

দীর্ঘ দুই বছর আত্মগোপনে থাকা ২০২৪ সালের ৫ আগস্টের পর পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি ভিডিওতে দেখা যায় নিউ ইয়র্কে হাডসন নদীর তীরে দাঁড়িয়ে শামীম ওসমান উদাসী মনে ধূমপান করছেন।

পরবর্তীতে আরেকটি পোস্টে দেখা যায়, শামীম ওসমানের সঙ্গে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউ ইর্য়র্কের কমিউনিটি এক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী-সহ স্থানীয় একাধিক নেতাকর্মী।

এ সময় তিনি একটি ক্রুজশীপ ভ্রমণে যোগ দিতে দেখা যায়। রোববার (৫ জুলাই) স্থানীয় ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী তার ফেসবুকে শামীম ওসমানের ছবি ও ভিডিও পোস্ট করেন। যা নিয়ে রীতিমতো বাংলাদেশি কমিউনিটির মধ্যে তোলপাড় শুরু হয়।

পলাতক অবস্থায় দুই বছর আত্মগোপনে থাকা আলোচিত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রকাশ্যে দেখা গেলো নিউ ইর্য়কে।

Home R3