২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পর্তুগালের লিসবনে বাংলাদেশ-অধ্যুষিত এলাকায় দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার গ্রীষ্মকালীন অধিবেশনের সমাপনী, মূল্যায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অফিশিয়াল ওয়েবসাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামিক নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে মাদ্রাসার অফিশিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি তাসলিম উদ্দিন রানাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম. এ. হাকিম মিনহাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হেলাল উদ্দিন চৌধুরী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ ও সদস্য মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম মসজিদের প্রধান ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আবু সাঈদ। সভাপতির সমাপনী বক্তব্য শেষে মূল্যায়ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Home R3