৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের বিভিন্ন এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোর শহরের বেশ কিছু এলাকায় আজ বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার কাজ পরিচালনার জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা করা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেসকোর নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডারের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।