১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গত বছর আফগানিস্তানে প্রায় ১০ হাজার বিদেশী পর্যটক ভ্রমণ করেছেন

গত ১৪০৪ সৌর বছরে প্রায় ৬২ লাখ দেশীয় (স্থানীয়) পর্যটক এবং প্রায় ১০ হাজার বিদেশি পর্যটক আফগানিস্তানের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেছেন। দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একই সময়ে ১৩৫টি হস্তশিল্প কোম্পানিকে বিভিন্ন প্রদর্শনীতে বিনামূল্যে বা কম খরচে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, পর্যটকদের জন্য থাকা ২৫টি গেস্টহাউস এবং ৩ হাজারের বেশি পর্যটন ও জিয়ারত কোম্পানির ওপর তদারকি (পরিদর্শন) চালানো হয়েছে। একই বছরে ১৪৮ জন বিদেশি পর্যটকের ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে।

সূত্র : পাজক আফগান নিউজ