১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরোহী ৭ জনের সবাই নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কাতার ও তুরস্ক।

দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কাতারের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্য, কাতার-তুরস্ক যৌথ বাহিনীর একজন সদস্য এবং দুইজন প্রযুক্তিবিদ রয়েছেন।

এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান চুক্তি ও পরিকল্পনার আওতায় কাতার ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স

Home R3