১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপিসহ নিবন্ধন পেল তিন রাজনৈতিক দল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কাঙ্ক্ষিত প্রতীক ‘শাপলা কলি’সহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ ঘোষণা দেয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কেও চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।

তবে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ নির্ধারিত হলেও বাকি দুই দলের নির্বাচনী প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই তাদের প্রতীক ঘোষণার বিষয়টি জানানো হবে বলে জানান সচিব।

Home R3