১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই: পার্থ

এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই: পার্থ

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সংসদের সৌন্দর্য হলো এখানে স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ নেই।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং শহীদদের অবদানের কারণেই আজকের এই অবস্থান তৈরি হয়েছে। তিনি বলেন, সরকারী দল ও বিরোধী দল থেকে যেসব শহীদের নাম স্মরণ করা হয়েছে, তাদের প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে সংসদের কার্যক্রম পরিচালনা করা উচিত।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই সংসদে জনগণের কথা এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, Khaleda Ziaর আত্মত্যাগের কারণেই আজ জাতীয়তাবাদী শক্তি শক্ত অবস্থানে রয়েছে। তার মতে, মরহুম খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়েও অনেক বেশি শক্তিশালী।

এ সময় তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের কার্যক্রমকে আরও জনগণমুখী করার আহ্বান জানান।