তুরস্ক-এর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব এখন ইউরোপেও ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার-এর সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।
এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইতোমধ্যেই ইউরোপকে দুর্বল করতে শুরু করেছে। যদি দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে এ সংঘাতের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে।
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান সম্ভব। এ লক্ষ্যে তুরস্ক ইরান সংশ্লিষ্ট সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়।