মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, বিশ্ব এখন একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থামানোর এখনই উপযুক্ত সময়।
বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গুতেরেস বলেন, “এখন সময় এসেছে উত্তেজনার সিঁড়ি বেয়ে উপরে ওঠা বন্ধ করে কূটনৈতিক পথ অনুসরণ করার।” তিনি সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য সব পক্ষকে সংযম দেখাতে হবে। বিশেষ করে ইরান-কে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি, যারা এই সংঘাতের অংশ নয়।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান।